👁 395 Views

সিরাজগঞ্জে হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় যৌথ অভিযানে জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি   ;;  সিরাজগঞ্জের  হাটিকুমরুল, সলঙ্গা ও পাঁচলিয়া এলাকায়  অবস্হিত হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
বুধবার (১৫জুলাই) দুপুরে উল্লাপাড়া  উপজেলার  সহকারী কমিশনার (ভূমি),
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  শারমিন আক্তার রিমার নেতৃত্বে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে হাইওয়ে রেস্টুরেন্ট রয়্যাল রুপালির দই-মিষ্টির কারখানায় দই-মিষ্টি তৈরীতে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মো: আল আমিনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয় এবং  ক্ষতিকর নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে খাদ্য পণ্য উৎপাদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক হাটিকুমরুল এলাকায় ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্ট, নূর বেকারি ও ফামস হাইওয়ে রেস্টুরেন্টে  অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জে জেলা ভোক্তা অধিদপ্তরের
সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে অভিযানে দই এর মোড়কে লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য  উৎপাদন করাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্টের ম্যানেজার মো: আল আমিনকে ১০হাজার, নূর বেকারির মালিক মো: আতিকুর ইসলামকে ৫হাজার টাকা এবং ফামস হাইওয়ে রেস্টুরেন্টের মালিক গোলাম মোস্তফাকে ৫হাজারসহ মোট ২০ হাজার টাকা  জরিমানা করা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাবের সদস্য, র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের  অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *