
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক মালিকবিহীন ৪ লক্ষ ১১হাজার ৬ শতটাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ভারতীয় ইস্কফ সিরাপ আটক করেছে।
২৯ বিজিবি সুত্রে জানা যায় আজ ১৫ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯শত৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ৪লক্ষ১১হাজার ৬ শত টাকা।
২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।