
সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত পানির পাম্পের পাইপলাইনে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান পাওয়া গেছে। এ চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহল ও আলোচনায় টপ অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার (৯জুলাই) বিকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও বেলকুচি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে উত্তর অঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম পরীক্ষা নিরীক্ষা করে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। এ কারণে পানির পাম্পটি আপাদত বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে বেলকুচি থানা সংলগ্ন মাজেম মিয়ার গড়ান নামক স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
বেলকুচি থানা সংলগ্ন পানির পাম্প থেকে সরবরাহকৃত পাইপলাইনে ভুড়ভুড়ি দেখা দেয়। সেখানে কৌতুহল বসত স্থানীয়রা আগুন লেগে দেয় এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল ও আলোচনা শুরু হয়। খবর পেয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গিয়ে পানির পাইপে আগুন দেখতে পায়। পরবর্তীতে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার, বেলকুচি ফায়ার সার্ভিস ও উত্তর অঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম পর্যবেক্ষণ করে প্রাথমিক অবস্থায় গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান পায়।
এ বিষয়ে উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম হিল্লোল বলেন , প্রাথমিকভাবে পানির লাইনে গ্যাসের অস্তিত্বের নমুনা পাওয়া গেছে। তবে এটি কী ধরনের গ্যাস এবং এর উৎস কোথায় তা নিশ্চিত হতে আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন।
তিনি আরও বলেন, শুক্রবার (১০ জুলাই) বিকাল ৪টায় পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হবে পানিতে আগুন জ্বলে কিনা। যদি আগুন জ্বলে, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বাপেক্সকে চিঠির মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তর অঞ্চলের গ্যাস কোম্পানি প্রতিনিধিকে আমন্ত্রণ জানালে তারা বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান পেয়েছে। শুক্রবার বিকালে আবারও পরীক্ষা নিরীক্ষা করা হবে তখনোও যদি পানিতে আগুনের অস্তিত্ব পাওয়া যায় তাহলে বাপেক্সকে চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।