👁 317 Views

বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাংবাদিক এবিএম ফজলুর রহমানের জন্মদিন পালিত

বার্তা সংস্থা পিপ (পাবনা) : বিভিন্ন সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ৩০ জুন পাবনার বিশিষ্ট সাংবাদিক এবিএম ফজলুর রহমানের জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে শুভকামনা জানান। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংবাদিকতা অঙ্গনে আরও সফল ও গৌরবময় পথচলা কামনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকদের স্বার্থ ও ন্যায্য অধিকার আদায়ে এবিএম ফজলুর রহমান সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে একজন অভিভাবক ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
জন্মদিনের শুভেচ্ছার জবাবে এবিএম ফজলুর রহমান সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতায় নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার দুপুর ১২ টায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে কেক কেটে শুভেচ্ছা জানান চেম্বার নেতৃবৃন্দ। এ সময় পাবনা চেম্বারের পরিচালক মো. হারুন উর রশীদ, গোলাম সারওয়ার লিটন, আইএফআইসি ব্যাংেকর পাবনা শাখার ম্যানেজার একেএম কামরুল ইসলাম রাজু, ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসার (টিএসও) এবিএম ফারিব রহমান, পাবনা চেম্বার সচিব আব্দুর রাজ্জাক, চেম্বারের মিডিয়া কমিটির আহবায়ক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান শিপন, সদস্য সচিব এসএম আদনান হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় দৈনিক সিনসা কার্যালয়ে কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে কেক কাটা হয়। পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ ট্যাঙ্কলড়ি, ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রিয় সহসভাপতি মোজাম্মেল হক কবির, পাবনা জেলা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক ও রানা গ্রæপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, দৈনিক সিনসা সম্পাদক ও ক্যাবের সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, যুগ্ম সম্পাদক শফিক আল কামাল, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা উপস্থিত ছিলেন।
রাতে পাবনা প্রেসক্লাবে কেক কেটে এবিএম ফজলুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ প্রেসক্লাব সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *