
স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দুই দফায় মোট ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপচাঁচিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত দুই আসামি হলেন পশ্চিম সুখানগাড়ী গ্রামের মৃত ইসমাইল হোসেনের দুই ছেলে মো. মিল্টন ও মো. লিটন।
এ ছাড়া পশ্চিম সুখানগাড়ী গ্রামে বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে মো. জিয়ারুল রহমান (৪০), পিতা মো. আলতাফ আলী এবং মো. আকাশ (২০), পিতা মো. আকবর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিয়ারুল রহমানের হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, দুপচাঁচিয়া পৌরসভার ডিমশহর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় বসতবাড়ির সামনের ঢালাই রাস্তা থেকে মো. সুলতান প্রাং (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মো. আব্দুস সামাদের ছেলে। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান জানায় , গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।