👁 78 Views

মধুখালীতে সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৬ জুন ২০২৬খ্রি. মঙ্গলবারঃ “সাপে কাটলেই হাসপাতালে যাই-দ্রুত চিকিৎসায় জীবন বাঁচাই” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালীতে ডিপ ইকোলজি স্নেক কনজারভেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠত হয়েছে।
১৬ জুন ২০২৬খ্রি.মঙ্গলবার বেলা ১১টায় সরকারী আইনউদ্দিন কলেজ মিলনায়তনে সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন সরকারী আইন কলেজের সহযোগী অধ্যাপক সনজয় কুমার বালা,প্রভাষক আব্দুল জলিল,প্রভাষক আব্দুল্লাহ আল আমিন ও সিনিয়ির সাংবাদিক শাহজাহান হেলাল। কর্মশালায় সাপের কামড় সচেতনতার মুল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের সাপ সংরক্ষক ও রেসকিউয়ার মারুফ আলবিন। এ সময় কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন সর্পদংশন একটি মারাত্মক অবহেলিত স্বাস্থ্য সমস্যা। উপযুক্ত চিকিৎসা থাকা সত্ত্ব্ওে শুধু অজ্ঞতা ও অপচিকিসৎসার কারণে দেশে প্রতিবছর ৭হাজার ৫শ মানুষ সাপের কামড়ে মারা যায়। দ্রুততম সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করলে যা বহুলাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। সর্বপরি আমরা যদি সচেতন হয়ে সাপে কাটলেই হাসপাতালে যাই-দ্রুত চিকিৎসায় জীবন বাঁচাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *