👁 344 Views

জাতীয় সংসদ নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠানের জন্য আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহা পরিচালক ও ময়মনসিংহ রেঞ্জ এর রেঞ্জ কমান্ডার কামরুন্নাহার বিভিএম, বিএএমএস, পিভিএম বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হচ্ছে এদেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনী সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দূর্যোগ ও দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে তার জন্য আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তিনি আজ সোমবার(৯ ফেব্রুয়ারী) দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নেত্রকোনা জেলার নির্বাচনী প্রস্তুতি মূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ জিন্নাতুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *