👁 468 Views

সিংড়ায় পৌরবাসীর সাথে জামায়াত মেয়র প্রার্থীর মতবিনিময় 

 নাটোর প্রতিনিধি নাটোরের সিংড়ায় পৌরবাসীর সাথে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা সাদরুল উলা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় পৌর শহরের বাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী প্রভাষক মাওলানা সাদরুল উলা।
৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহাবুর রশিদ রঞ্জুর সভাপতিত্বে ও সেক্রেটারী অহিদুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মন্নাফ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলী আকবর, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *