👁 409 Views

হরিপুর উচ্চবিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিপুর উচ্চবিদ্যালয়ে ৩০ বছর পর প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান এবং মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর ২টায় হরিপুর উচ্চবিদ্যালয় মাঠে  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,  মালয়েশিয়া মালাক্কা শাখা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সম্মানিত চেয়ারম্যান আরিফুল ইসলাম বিলাত। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন তুহিন উদ্দিন, জিয়াউর ও মঞ্জু ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) এর মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
হরিপুর উচ্চবিদ্যালয়ের ২০০৩ সালের শিক্ষার্থী জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম বিলাত, আড়ানী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাজদার রহমান, সাধারণ সম্পাদক মাহতাব আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রাঙা, স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *