👁 238 Views

ঘোড়াঘাটে পুকুরে পরে শিশুর মৃত্যু

ঘোড়ঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুরে পড়ে গিয়ে নিরব চন্দ্র বর্মন (৩) নামের এক শিশুর পানিতে ডুবে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) উপজেলার দেওগ্রাম পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিরব অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে খেলছিল নিরব। একপর্যায়ে তার হাতে থাকা বেলুনটি পাশের পুকুরে গিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বেলুনটি তুলতে গিয়েই পানিতে পড়ে যায় সে।

নিরবের প্রতিবেশী দাদি ললিতা চন্দ্র রায় বলেন, “দুপুর প্রায় একটার দিকে পুকুরে কিছু একটা ভাসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি, ওটা নিরব। তখন চিৎকার দিলে নিরবের মা দৌড়ে এসে তাকে পুকুর থেকে তুলে আনে।”

পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ঘটনার পর পুকুরের পানিতে একটি বেলুন ভাসতে দেখা যায়, যেন সেটিই ছোট্ট নিরবের শেষ খেলনার স্মৃতি হয়ে রয়ে গেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুন নিয়ে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *