👁 541 Views

ধামইরহাটে উমার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট

নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে টিএনটি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মজিবুল হক মজনু। দোয়া মাহফিল ও আলোচনা সভায়  উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, ধামইরহাট পৌর বিএনপির সাবেক অন্যতম আহবায়ক সদস্য আজমল হোসেন চৌধুরী সাহান, উমার ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক হাসান আলী, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী রুহেল হোসেন সুমনসহ যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। আলোচনা  শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *