👁 563 Views

বগুড়ার কাহালুতে বসত বাড়ির উঠান থেকে ২০টি তাজা গাঁজার গাছ উদ্ধার।।

বগুড়া জেলা প্রতিনিধিঃ

গত শনিবার রাতে বগুড়ার কাহালুর দুর্গাপুর ইউনিয়নের হারলতা গ্রামের শফিকুল ইসলামের বাড়ির উঠান হইতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশ এস আই মোজাম্মেল ও এস আই জমসেদ আলীর সঙ্গীয় ফোর্স সহ শনিবার রাতে অভিযান চালিয়ে ২০ টি তাজা গাঁজার গাছ উদ্ধার করেন। পুলিশের অভিযানের টের পেয়ে শফিকুল ইসলাম পালিয়ে যান। শফিকুল ইসলাম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরলতা গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র ।
থানা পুলিশ জানান, শফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত তার বাড়ীর উঠানে সবজির বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিল । এ ব্যাপারে কাহালু থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *