
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
ধামইরহাটে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত আগ্রাদ্বিগুণ ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী এহসানুল রানা স্বপ্ন দেখছে চিকিৎসক হওয়ার। ভবিষ্যতে অসহায়দের পাশে থাকতে চান এই খুদে শিশু।
জানা গেছে, আগ্রাদ্বিগুণ বাজারের মাস্টার ফার্মেসির স্বত্বাধিকারী মোঃ সোহেল রানার ছেলে এহসানুল রানা ধামইরহাট কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে (মেধায়) বৃত্তি অর্জন করে। আগ্রাদ্বিগুণ কিন্ডার গার্টেনের এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে।
এহসানুল রানা জানায়, “আমি বড় হয়ে একজন চিকিৎসক হয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষের সেবা করতে চাই। বাবার মাস্টার ফার্মেসির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চাই এবং দেশের কল্যাণে কাজ করতে চাই। সবার কাছে আমার জন্য দোয়া চাই।”
সে আরও জানায়, তার এই সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক এবং চাচা কৃষিবিদ শাহরিয়ার নাফিজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে তার চাচা সবসময় দিকনির্দেশনা ও উৎসাহ দিয়ে তাকে এগিয়ে যেতে সহায়তা করে আসছেন।