👁 172 Views

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত 

মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব বিভাগের যুব দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শনিবার বিকেল ৩ টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামিক যুব বিভাগের আয়োজনে যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন যুব বিভাগের ধামইরহাট উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) আবু সালেহ মুসা মুন্না । প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে যুব বিভাগের দায়িত্ব সম্পর্কে নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে আরো বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাজমুল হোসেন, নওগাঁ জেলার যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ,নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা এ কে এম ফজলুর রহমান, ধামইরহাট  উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওঃ হাফেজ রেজওয়ান হোসেন।
এছাড়াও যুব বিভাগের প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সম্পাদকগণ তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
বক্তাগণ যুব বিভাগের সকলকে বিগত দিনের থেকে ভবিষ্যতে আরো শক্তিশালী রাজনৈতিক ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *