
মোঃ আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁয় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ফাইন্যান্সিয়াল এসোসিয়েট এফ.এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল নওগাঁ শহরের জেএফসি রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর নওগাঁ মডেল শাখার আয়োজনে ও বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) এর পরিচালনায় নওগাঁ মডেল কার্যালয়, ধামইরহাট, মহাদেবপুর ও খাজুরা শাখা অফিসের কর্মরতদের নিয়ে দিনব্যাপী জীবন বীমা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন বিআইপিডির প্রশিক্ষক মুশফিকুল করিম। নওগাঁ মডেল শাখার ডিজিএম ও ইনচার্জ সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্ধানী লাইফের ভাইস প্রেসিডেন্ট তারিকুল রশিদ জুয়েল। এ সময় ধামইরহাট শাখার ইনচার্জ মোঃ শাজাহান আলী, খাজুরা শাখার ইনচার্জ আবেদিন, নওগাঁ মডেল শাখার এজিএম শম্পা আক্তার, ধামুরহাট শাখার এজিএম শামীমা পারভীন, ব্রাঞ্চ ম্যানেজার আবু মুসা স্বপন, এফ.এ মাহফুজার রহমান পলাশ, মাশরুফা আকতার, মরিয়ম খাতুন, বদিউজ্জামান রেজা, হাফিজুল ইসলাম, মসিউন নাহার জুথি, গোলাম রাব্বানী, শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক বীমা উন্নয়ন অফিসার কর্মী অংশগ্রহন করেন।