👁 362 Views

ধামইরহাটে হজ্ব যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে পবিত্র হজ যাত্রা উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ১৬এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় ধামইরহাট বিসমিল্লাহ শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত দোয়া ও বিদায় পর্বে সভাপতিত্ত করেন চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ শরিফুল আনোয়ার। দোয়া পরিচালনা করেন শিবলী ট্যুরস এন্ড ট্রাভেলসের সত্বাধিকারী,  চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম হজ্ব কাফেলার  মোয়াল্লিম  হাফেজ মোঃ তরিকুল ইসলাম। হজ যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন নসিহত সম্পর্কে বক্তব্য প্রদান করেন  সাবেক প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান,
জনতা ব্যাংকের সাবেক এজিএম, বিশিষ্ট শিক্ষক ও ইসলামী বক্তা  মাওলানা আবু বক্কর সিদ্দিক, ধামইরহাট বণিক  সমিতির সম্পাদক সাইফুল ইসলাম, চকপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ প্রমূখ। মোয়াল্লিম তরিকুল ইসলাম জানান, “মহান রাব্বি কারিমের ইচ্ছায় আজকের হজ যাত্রীগণ বাংলাদেশ থেকে প্রথম ও  উদ্বোধনী ফ্লাইটে বাইতুল্লাহ শরীফের মেহমান হবেন ইনশাল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *