👁 266 Views

বেনাপোল সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ৩৭২ বোতল ফেনসিডিলসহ আটক ২

ইয়ানূর রহমান : বেনাপোলের পুটখালী সীমান্তে র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় উইনসিরেক্স সিরাপসহ সুমন মিয়া (১৭) ও নয়ন মিয়া (২০) নামে দুই মাদক কারবারী আটক হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন ও র‌্যাব-৬, যশোরের সদস্যরা পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃত সুমন মিয়া যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার শাহআলমের ছেলে এবং নয়ন মিয়া একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে।

খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে বিজিবি ও র‌্যাব পরিচালিত যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসিরেক্স’ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *