👁 525 Views

এলজিইডির নির্বাহী প্রকৌশলী হলেন ধামইরহাটের সাবেক উপজেলার ইঞ্জিনিয়ার মোঃ আলী হোসেন।

আবু মুছা স্বপন,  নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট

নওগাঁর ধামইরহাটের সাবেক উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। তাকে সিনিয়র সহকারি প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি প্রদান করেছে এলজিইডি ডিপার্টমেন্ট। তার এই পদোন্নতিতে শুকরিয়া আদায় করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও ধামইরহাটের সুশীল সমাজ। ধামইরহাটে এলজিইডির উপজেলা পর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন সকলের প্রিয় আস্থাভাজন। সরকারি কর্মকর্তা হয়েও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডে রয়েছে তার বিশেষ অবদান।

জানা গেছে, নওগাঁর জেলার আমের রাজ্য খ্যাত সাপাহার উপজেলার কৃতি কৃতি সন্তান ক্যাডেট কলেজের প্রাক্তণ মেধাবী ছাত্র এলজিইডি ধামইরহাট কার্যালয়ের সাবেক উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। তাঁর এই অর্জন ও সাফল্যে তাকে প্রাণঢালা অভিনন্দন ও হৃদ শুভেচ্ছা জানিয়েছেন ধামইরহাট এর সুশীল সমাজ । মো.আলী হোসেন ধামইরহাটে শুধু একজন উপজেলা ইঞ্জিনিয়ার ছিলেন না। তিনি ছিলেন একজন শিক্ষানূরাগী ও সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে প্রানবন্ত ছিল শিল্পকলা একাডেমী। এছাড়া বড় বিষয় হলো স্যারের অনুপ্রেরণায়, সহযোগিতায় ধামইরহাটের অনেক মেধাবী শিক্ষার্থী মেডিকেলসহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। সরকারি ছুটির দিনেও তিনি বিভিন্ন বোসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস নিতে, মেধাবী শিক্ষার্থীদের পৃথক ভাবে পড়াতেন, এবং তাদের নিজ অর্থদিয়ে কিনে দিতেন শিক্ষা উপকরন। শিক্ষার্থীদের মেধা বিকাশে স্কুলে স্কুলে করেছেন কুইজ প্রতিযোগিতা। তার সহায়তায় উচ্চতর শিক্ষাগ্রহণকরা শিক্ষার্থীরা বলেন, মহান আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি তিনি যে একদিন এলজিইডির প্রধান প্রকৌশলীর হয়ে সাপাহার তথা নওগাঁ জেলা মুখ উজ্জল করেন। মহান আল্লাহ যেন আমাদের প্রিয স্যারকে সুস্থ রেখে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *