👁 204 Views

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে আলু বোঝাই ও ভুসি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে তিনটার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছার বেতবুনিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৪৪) ও একই এলাকার ভিলেজ পাইকগাছা গ্রামের মোসলেম মোড়লের ছেলে হানিফ মোড়ল (৫০)। তারা দুজনেই ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন এবং ব্যবসায়ী কাজ শেষে বাড়ি ফিরছিলেন জানাযায়।

প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, একটি দিনাজপুর গামী আলু বোঝাই ট্রাক( ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭) এবং বগুড়া গামী ভুসি বোঝাই ট্রাক (যশোর-ট ১১-২৮৫৮) বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

এতে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে গিয়ে পাশের জমিতে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকের অন্য যাত্রীরাও আহত হন। যাত্রীদের মধ্য থেকে হানিফ মোড়লকে (৫০) কে গুরুতর আহত অবস্থায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যায়।

ঘোড়াঘাট থানার ওসি মো.শহিদুল ইসলাম জানান,নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *