👁 428 Views

ধামইরহাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বাদ আছর উপজেলা অডিটোরিয়ামে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ধামইরহাট শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন সজলের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ-খবর নেন ও তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক। জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহমিদ নাফিজ এর সঞ্চালনায় আরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোস্তফা জাহিদ ব্রেজনেভ, আরবি বিভাগের প্রফেসর ড. আতাউর রহমান, জগন্নাথ ইউনিভার্সিটির অধ্যাপক মাহমুদ হাসান শাহ, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ড. রেজাউল করিম, নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সংগঠনের উদ্যোক্তা ও আহবায়ক মো. আবাবিল, সংগঠনের সাধারণ সম্পাদক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবলী নোমান, দপ্তর সম্পাদক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিতু সাহা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান রাহাত ও সহ-সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক তাসনিমুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *