👁 408 Views

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান  হয়েছে। মটস্, কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে ২২ জনকে সেলাই প্রশিক্ষণ ও ২০ জনকে হাউজ ওয়ারিং প্রশিক্ষণ প্রদান করা হয়। কারিতাস ধামইরহাট  কার্যালয়ে একমাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার।
২৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারিতাস কার্যালয়ে প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।  ওয়াল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার, অধ্যক্ষ শরিফ উদ্দিন আহমেদ, ন্যাশনাল কো-অর্ডিনেটর এস এম জিল্লর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, আমজাদ হোসেন, শহীদুল ইসলাম, মাহফুজ হোসেন প্রমূখ।#

ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় পুষ্টির সপ্তাহ উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে একটি রেলি বের হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন  ইউএন ও প্রশান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন , মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাক্তার ফয়সাাল, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা। র‌্যালী শেষে পুষ্টি শব্দের উদ্বোধন করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *