
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত থেকে ভিকটিমসহ এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার
সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।
সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃত মানব পাচারকারী সুনামগঞ্জ জেলার দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে রুবেল দাস (২৭)। উদ্ধারকৃত ভুক্তভোগী সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার পাচপাড়া গ্রামের মোঃ মমিন গাজীর ছেলে মোঃ লাল্টু হোসেন (৪১)।
বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় সংগ্রাম বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাফেরার ভিত্তিতে দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্তে নিয়ে এসেছিলেন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইকবাল হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।