👁 375 Views

নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৯ পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা

এম এম হারুন আল রশীদ হীরা;  নওগাঁ :  নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান ও মহাবিপ্লব এ শেষ রক্ত বিন্দু দিয়ে শহীদ হওয়া ৯টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করল বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আবদুর  রাকিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত নওগাঁ পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট এ.এস.এম সায়েম, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক (অব.) আবদুর রশিদ, অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ জেলা জামায়াত নেতৃবৃন্দ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *