👁 275 Views

হলোখানাবাসীকে ঈদ শুভেচ্ছা ও সকলের দোয়া কামনা করছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুছ আলী  

  মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভক্ষণে ২নং হলোখানা  ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ঠিকাদার ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইউনুছ আলী।
ঈদকে কেন্দ্র করে তিনি এলাকার সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
মোঃ ইউনুছ আলী বলেন, “আপনাদের আস্থা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি স্বচ্ছ, উন্নয়নমুখী ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলবো।
তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেন, “ভেদাভেদ ভুলে একসাথে চলাই হবে আমাদের ইউনিয়নের উন্নয়নের মূল চাবিকাঠি।”
ঈদকে সামনে রেখে এই বার্তা প্রকাশের মাধ্যমে মোঃ ইউনুছ  আলী ইউনিয়নবাসীর কাছে একসাথে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক ইঙ্গিত দিয়েছেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *