
পার্বতীপুর (দিনাজপুর) থেকেঃ মোঃ মিজানুর রহমান মিজানঃ দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনের তালা মার্কার স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন ॥ গত ৫ ফের্রুয়ারী-২০২৬ তারিখ (রোজ বৃহস্পতিবার) সকাল ১১ টায় স্বতন্ত্র প্রার্থীর নিজ বাসভবনে আমিরগঞ্জ মহল্লায় নির্বাচনী ইশতেহার ঘোষানা করেন তিনি। পার্বতীপুর-ফুলবাড়ী দু’ উপজেলা মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫শত ১৬ জন ভোটারদের উন্নয়নের তিনি ইশতেহার দেন। পার্বতীপুর-ফুলবাড়ী পৌরসভার ঘরবাড়ী, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহের মালিকানার অভাবে দীর্ঘ পঞ্চাশ বছরের ও অধিক সময়ে আমরা উদ্বাস্থর মত জীবন যাপন করছি। আমি নির্বাচিত হলে এসবের মালিকানা ব্যবস্থার উদ্যোগ গ্রহন করবো। ব্রিটিশ আমলের পার্বতীপুর ও ফুলবাড়ীর রেলওয়ে ষ্টেশনের আধুনিকায়ন ও রেলওয়ের পরিত্যক্ত ঘরবাড়ী সমূহের সংস্কারের উদ্যোগ গ্রহন করা হবে। পার্বতীপুর-ফুলবাড়ীতে ভূমি অফিস, সেটেলম্যান অফিস সহ সব সরকারী অফিসকে দুর্নীতিমুক্ত করে জনগণকে হয়রানির হাত থেকে রক্ষা করা হবে। এবং সরকারী খাস জমি সমূহ প্রকৃত ব্যক্তির মধ্যে বরাদ্দ দেওয়া হবে।শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও পার্বতীপুর-ফুলবাড়ির ঐতিহ্যবাহী পুরনো শিক্ষা প্রতিষ্ঠান সমুহকে পর্যায়ক্রমে সরকারী করনের আওতায় আনা হবে এবং শিক্ষকদের সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেয়া হবে। সম্মানীয় ও উচ্চ শিক্ষিত ব্যক্তিদের গভনিংবডি-ম্যানেজিং কমিটিতে স্থান দেয়া হবে। পার্বতীপুর ফুলবাড়ি প্রত্যান্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে এবং পার্বতীপুর ফুলবাড়ি চাঁদা ও সন্ত্রাসমুক্ত করা হবে। স্বাস্থ্যসেবা জনগনের দুয়ারে পৌঁছে দেবার জন্য বিদ্যমান হাসপাতাল সমূহ রেখে প্রয়োজনে নতুন চিকিৎসা কেন্দ্র খুলে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার, ঔষধ ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থার করা হবে। উভয় উপজেলাকে মাদ্ক ও চোরা চালান মুক্ত সমাজ গঠন করে বেকারত্ব দুরীকরণে প্রয়োজনীয় শিল্প কল-কারখানা নির্মাণে উদ্যোগ গ্রহন করা হবে। কয়লা খনি ও পাথরখনিতে বেকারদের চাকরীর ব্যবস্থা করা হবে। এতিম, দুস্থ ও অক্ষম ব্যক্তিদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষিত ও সিনিয়র সিটিজেনদের যথার্থ মুল্যায়ন করা হবে। তথ্যপ্রযুক্তির উন্নতির মাধ্যমে গরীব মেধাবীদের বৃত্তি ও চাকরীর ব্যবস্থা করনে উদ্যোগ নেয়া হবে। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও আলেম উলামাদের সম্মান ও আর্থিক সুবিধাদীর ব্যবস্থা করা হবে। ধর্মীয় শিক্ষার সম্প্রসারন ও যুগোপগোগী করা হবে। দলমত, ধর্ম,বর্ন, নির্বিশেষে সমাজ সকলে মানুষের অসম্প্রদায়িক সমাজ গঠনে কাজ করা হবে। আত্নীয়তা ও পক্ষাপাতহীন আচরনের মাধ্যমে সমাজের উন্নয়ন করা হবে। সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা করে ব্যবসা বাণিজ্যে গতি ফিরিয়ে এনে একটি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করা হবে। আমি এ.জেড.এম রেজওয়ানুল হক স্বতন্ত্রপ্রার্থী হিসাবে জাতীয় নির্বাচনে “তালা” মার্কায় আপনাদের সমর্থন প্রত্যাশী। আপনাদের দোয়া ও মহান আল্লাহ পাকের মেহেরবানীতে নির্বাচিত হলে আমি উপরে বর্ণিত অঙ্গিকার সমুহ বাস্তবায়নে যথাসাধ্য উদ্যোগ গ্রহন করবো এবং এলাকার সমস্যা সংকান্ত অভাব অভিযোগ নিয়ে সংসদে উচ্চকন্ঠে কথা বলব । সাংবাদিকের প্রশ্ন করেন, আপনি নির্বাচিত হওয়ার কত টুকো আশা বাদী, ইনশা আল্লাহ আমি শত ভাগ আশা বাদী এবং আমি যে ইশতেহার ঘোষনা করলাম সকল বিষয়ে বাস্তবায়ন করার প্রতিশ্রতিবদ্ধ । #