👁 749 Views

বগুড়ার নন্দীগ্রামে তারাবীর নামাজে গিয়ে পূর্বের শত্রুতার জেরে কি’শো’র খু’ন

বগুড়া জেলা প্রতিনিধিঃ

গতকাল বৃহস্পতিবার রাতে তারাবীর নামাজ পড়তে গিয়ে প্রাণ হারাল ১৭ বছর বয়সী এক কি’শোর। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. মিলন (১৭) নামে ওই কিশোর নি’হ’ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে দশটার সময় উপজেলার বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নি’হ’ত মিলন ওই গ্রামের দিলবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মিলনের ওপর হা’ম’লা চালানো হয়। তারাবীর নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একদল দু’র্বৃ’ত্ত তাকে লক্ষ্য করে ধা’রা’লো অ’স্ত্র দিয়ে ছু’রি’কা’ঘাত করে। এতে তিনি গু’রু’তর আ’হ’ত হন। পড়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “হ’ত্যাকা’ণ্ডের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মসজিদে নামাজ পড়তে গিয়ে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *