👁 288 Views

দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারির এক বছরের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রির অভিযোগে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দেওয়ানগঞ্জ পৌরসভার মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের এ দণ্ড প্রদান করা হয়। এসময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সেমনের সরঞ্জাম জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বাসিন্দা মো. রিয়াদ (২৬) ও মো: এনায়েত (৩২)। আসামীরা উভয়ই পৌর এলাকার মাঝিপাড়া এলাকার বাসীন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের একটি দলের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রির অভিযোগে তাঁদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।