
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। একটি গ্রামের কয়েকটি বাড়ির দীর্ঘ ১২ বছর যাবৎ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় শতাধিক মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল গ্রামবাসীকে। একে অপরের সাথে বনিবনাসহ নানারকমের ঝামেলা ছিল পরিবারগুলোর নিত্যদিনের সঙ্গী। তাই ঝামেলা নিরসনে এগিয়ে আসে স্থানীয় সমাজসেবামূলক প্রতিষ্ঠান তেঘরা আদর্শ কল্যান সমিতির নেতৃবৃন্দ। উপজেলার ০২ নং ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা পশ্চিম পাড়ার ৪ টি বাড়ির পানি নিষ্কাশন ব্যাবস্থা একেবারেই দীর্ঘ ১২ বছর যাবৎ বন্ধ থাকায় তেঘরা আদর্শ কল্যান সমিতির সভাপতি শাহাজাদ আলম রাজু এর নেতৃত্বে অবশেষে নিরসন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) প্রায় ৬ লাখ টাকা ব্যায়ে পানি নিষ্কাশন ব্যবস্থা স্থায়ীভাবে স্থাপনকাজে পানির পাইপ ও আরসিসি ঢালাই কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তেঘরা আদর্শ কল্যান সমিতির সভাপতি শাহাজাদ আলম রাজু, সহসভাপতি ইসরাইল আলী, সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য ৬ নং ওয়ার্ড রাকিব হাসান রনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেলাল খান, নুরুজ্জামান মানিক, উপদেষ্টা শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক তুষার, কোষাধ্যক্ষ বাবু, ক্রীড়া সম্পাদক জালাল, রবিউল, কামাল, মহসিন ফয়সালসহ অনেকে। বিষয়টি স্থায়ীভাবে সমাধান ও পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংশ্লিষ্ট ভূক্তভোগী পরিবারসমূহ।