👁 316 Views

 নাটোরে ওলামা মাশায়েখ সম্মেলনে মুফতী ফয়জুল করিম

নাটোর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর এবং শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, হাজার বার দল এবং নেতা পরিবর্তন করলেও যতদিন পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না করবেন, যতদিন শরিয়া আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না , মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না । তিনি বলেন আমরা অনেক আশা – আকাঙ্ক্ষা নিয়ে ৫ ই আগস্টের আন্দোলনে ঝঁাপিয়ে পড়েছিলাম, কিন্তু সে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। দেশে চঁাদাবাজি বেড়েছে, ঘুষ বেড়েছে, ডাকাতি ছিনতাই ধর্ষণ বেড়েছে। কোন কিছুই কমে নাই। কাজেই আমাদের সব দেখা শেষ, সব দলের নীতি আদর্শ শাসন দেখা শেষ। এখন আমরা দেশে ইসলামী হুকুমত দেখতে চাই। শরীয়া আইন বাস্তবায়ন করতে চাই। মুফতী ফয়জুল করিম বৃহস্পতিবার দুপুর১২টায় টায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নাটোর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি মুফতী আবু হানিফের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা আল্লামা আব্দুল হক আজাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবুল হোসেন ও খামার পাথুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিহাব উদ্দিন। মুফতী ফয়জুল করিম আরো বলেন, আলেম-ওলামাগণ নবী-রাসূলগণের ওয়ারিশ। ওয়ারিশ হিসেবে এই দায়িত্ব আপনার একা পালন করা অনেক কষ্টকর। সেজন্য তাকওয়ার ভিত্তিতে চলতে কোন একটি দলের সাথে আপনাকে যুক্ত হতে হবে, যাতে আপনি আপনার দ্বীনি কোন ভাই বিপদে পড়লে বা ব্যথিত হলে তঁার পাশে গিয়ে দঁাড়াতে পারেন। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে মুফতী আবু হানিফকে সভাপতি ও মুফতী আব্দুর রাকীবকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের নাটোর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।