👁 209 Views

পাবনা ৫ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান  শিমুল বিশ্বাসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বার্তা সংস্থা পিপ (পাবনা) : বর্ণাঢ্য আয়োজনে পাবনা ৫ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে মঙ্গলবার পাবনা সার্কিট হাউস প্রাঙ্গণে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। ধর্মিয় ভাবগাম্ভির্য ও অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা- ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা,  পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন আবুল কালাম আজাদ, ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম রিমন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, এনএসআই যুগ্ম পরিচালক তৌফিক উল আলম, পাবনা জেলা বিএনপির আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, নুর মোহাম্মদ মাসুম বগা, আনিছুল হক বাবু, শেখ তুহিন, মোসাব্বির হোসেন সঞ্জু, বাদশা কমিশনার, আবুল হাশেম, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান, পাবনা জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি মোজাম্মেল হক কবির, ড্যাব সাধারণ সম্পাদক আহমেদ মোস্তফা নোমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক, স্কয়ার সিকিউরিটিজ এক্সচেঞ্জ লিমিটেডের এজিএম আব্দুল হান্নান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহববুব মোশেদ বাবলা, বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব গোলাম রব্বানী কামনা, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, বিশিষ্ট সমাজসেবক অস্ট্রেলিয়া প্রবাসী ফিরোজ খান রঞ্জু, মাসপো গ্রুপের উপ ব্যাবস্থাপনা পরিচালক আলিমুজ্জামান বিশ্বাস পনি, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ সম্পাদক মশিউর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দফতর সম্পাদক মনিরুজ্জামান শিপন, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পী, দৈনিক সিনসা’র সম্পাদক এসএম মাহবুব আলম, দৈনিক পাবনার সময় সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক আজকের ইতিহাস সম্পাদক আবু হাসনা মুহম্মদ আইয়ুব দৈনিক বিপ্লবী সময়ে সম্পাদক সোহেল রানা বিপ্লবসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার সম্পাদকগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রকৌশলী, চাকরিজীবীসহ পাবনা জেলার বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠনের গুণীজনরা উপস্থিত ছিলেন।

পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে ও দোষী ব্যাক্তির শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে দাদীকে হত্যার পর নাতনীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষী যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পাবনার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তারা ঈশ্বরদী উপজেলায় সংঘঠিত এই হত্যা ও ধর্ষনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে গ্রেপ্তারকৃত মূল হোতা শরিফের ফাঁসির দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শরিফুল ইসলাম শরীফের ফাঁসির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য; গত শনিবার (২৮ ফেব্রæয়ারী) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে দাদী সুফিয়া খাতুন ও বাড়ির পাশে গম ক্ষেত থেকে নাতনী জামিলা আক্তার সেতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনার সাথে জড়িত শরিফুললকে গ্রেপ্তার করে। সে ভবানিপুর উত্তর পাড়ার মফেজ্জল হোসেনের ছেলে। নিহত দাদি সুফিয়া বেগম সম্পর্কে গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (৩০) এর আপন খালা। গ্রেপ্তারের পর শরিফুলের তথ্যর ভিত্তিতে হত্যাকাÐে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *