👁 224 Views

সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবু (৪০) নামে এক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার নলখোলা বন্দরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুন্সি ইলিয়াস আহম্মেদ ২ নং আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব আলীপুর গ্রামের মৃত রতন আলী মুন্সির বড় ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন। পরে এ ঘটনায় দশমিনা থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে থাকা মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবু শুক্রবার রাতে নলখোলা বন্দরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী একটি মামলায় মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।