👁 468 Views

ধামইরহাটে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে নারীর ক্ষমতায়েনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় বেনিদুয়ার ক্যাথলিক মিশন হলরুমে অনুষ্ঠিত হয়। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ মাল্টি ইস্টেক হোল্ডার ইনিস্টিটিভ ফর এন্ড পিস ষ্ট্যাবিলিটি (এম আই পি এস) প্রকল্পের আওতায় নারীর সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েব) এই সভার আয়োজন করে। ওয়েব প্লাটফর্মের যুগ্ম সম্পাদিকা ডলি দাসের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনিদুয়ার ক্যাথলিক মিশনের ফাদার মাইকেল কুড়াইয়া, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ধামইরহাট উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল (বাবু), ওয়েব প্লাটফর্মের যুগ্ম সম্পাদিকা ও ধামইরহাট পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনা আকতার, নারীর নারী নেত্রী উম্মে কুলসুম, সাথী রাণী মহন্ত, রীনা মাড্ডি ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ নওগাঁ জেলার কো-অর্ডিনেটর মোঃ গিয়াসউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *