👁 517 Views

মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলসের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 মো ঃ নজরুল ইসলাম : আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলসে প্রতিষ্ঠানটির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোনার বাংলা সমবায় কটন মিলের সভাপতি ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন-এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আমান উল্লাহ আমান ও আনোয়ার হোসেন আনু।
এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সদস্য নূরুল ইসলাম, কাজী ওয়াসিম, মিজানুর রহমান এবং গদাইরচর তন্তবায় সমিতির সদস্য মোঃ ওবায়দুল রহমান প্রমুখ।
সোনার বাংলা সমবায় কটন মিলের ম্যানেজার মোঃ আসলাম ও সমিতির কর্মকর্তা বেলাল আহমেদ-এর যৌথ সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
বার্ষিক এই সাধারণ সভায় সমিতির সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং মিলের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত ও অনুমোদন গ্রহণ করা হয়।