👁 252 Views

সারিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা আদায়।।

স্টাফ রিপোর্টারঃ

 ২৮/০১/২০২৬ তারিখে মোবাইল কোর্ট চলাকালীন কামালপুর ইউনিয়নের ইছামারা (উত্তর) ও ইছামারা এলাকায় কৃষি জমির উপরিভাগের মাটি কর্তন ও উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ীঃ-

১। মোঃ রবিউল হাসান রিপন নামে এক ব্যক্তিকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়, এবং

২। মোঃ মেহেদি হাসান নামে অপর একজন ব্যক্তিকে ৫০,০০০/-পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উভয় আসামী অর্থদণ্ড প্রদান করেছেন।

এছাড়াও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ০৪ জন ট্রাক্টর ড্রাইভারকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭২ ধারায় সর্বমোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ভেকু মেশিন অকেজো করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *