👁 163 Views

বগুড়া দুপচাঁচিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের মহিলা পুরুয়সহ জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।।

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ (আদমদীঘি দুপচাঁচিয়া)৩৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত (৯ ফেব্রুয়ারি) বিকেলে দুপচাঁচিয়া জে কে কলেজ মাঠে প্রথমে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে দুপচাঁচিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া–৩  আসনের বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী  নুর মোহাম্মদ  আবু তাহের। এসময় তিনি তার বক্তব্যে নারীদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে মহিলা জামায়াতের ভূমিকার প্রশংসা করেন।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার নায়েবে আমীর আব্দুর নুর।দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলী। সেক্রেটারি এ কে এম হেলালুর রহমান। বাইতুল মাঠ সদস্য মতিউর রহমান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।

 

সমাবেশ ও গণমিছিলে বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠে।নূর মোহাম্মদ আবু তাহেরের এ নির্বাচনের শেষ মিছিলে জনগণের  স্রোত পরিলক্ষিত হয়।

এইসময় গণমিছিলে অংশগ্রহণকারী নারীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।থানা বাসস্টান্ড হতে সি অফিস চত্তর পর্যন্ত গোটা দুপচাঁচিয়া এক ঘন্টা থমকে দাঁড়িয়ে ছিল। কোন যানবাহন চলতে পারেনি জনগনের ভিড়ে।

সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনে বগুড়া ৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে। কেউ জোর করে ভোট কারচুপি করতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া হবে না। জনগনে এত সংখ্যক অংশগ্রহণের ফলে উপস্থিত সকলকেই  শ্রদ্ধার সাথে দুপচাঁচিয়া বাসি আনন্দে উৎফুল্ল হয়েছেন ও ১২তারিখে  দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবেন বলে আশা প্রকাশ করছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *