👁 390 Views

মোরেলগঞ্জে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে নিয়মিত ও সঠিকভাবে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশের নবপল্লব (NABAPALLAB) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ভ্যাকসিনেটর, স্থানীয় সেবাদানকারী, গো-খাদ্য উৎপাদনকারী,পোল্ট্রি সদস্য এবং ইনকিউবেটরের মাধ্যমে হাঁস-মুরগির বাচ্চা উৎপাদনকারীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে অংশগ্রহণকারীদের নিয়ে অফিস চত্বর থেকে শুরু করে শহরের মেইন মেইন সড়কে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।
র‍্যালী শেষ করে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গবাদিপশু ও হাঁস-মুরগির নিয়মিত টিকাদানের প্রয়োজনীয়তা, রোগ প্রতিরোধ এবং নিরাপদ ও সঠিক পদ্ধতিতে টিকা প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কেয়ার বাংলাদেশ উপজেলা সিনিয়র প্রকল্প মোহাম্মদ নাজমুল হক রেজওয়ান।
সভায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মোহাম্মাদ আবু হানিফ টিকাদানের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করে দেখান। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে টিকাদানবিষয়ক সচেতনতামূলক হ্যান্ডআউট বিতরণ করেন কেয়ার বাংলাদেশ সিনিয়র লাভলিহুড অফিসার মোহাম্মদ হুমায়ুন কোবির।
 অভিজ্ঞতা বিনিময় করেন ফিল্ড ফেসিলিটেটর আফিয়া সুলতানা।
আয়োজকরা বলেন, প্রাণিসম্পদে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কমাতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকাদানের বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে টিকাদান সেবাদানকারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় সেবাদানকারীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
তারা আরও জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে টিকাদান সেবার ব্যবহার ও প্রাপ্যতা বাড়বে। পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগির রোগের প্রাদুর্ভাব কমিয়ে খামারি ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে।
কর্মসূচিতে কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সেবাদানকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *