👁 153 Views

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষাক্ত সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে আরিফা ইসলাম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (২ জুন) রাতেু উপজেলার পাগলা থানাধীন মশাখালি ইউনিয়নের বলদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী প্রতিবন্ধী একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক খায়রুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই স্ত্রী আরিফা সিদ্ধ ধানের কাজের পর সন্ধ্যা ৬টার দিকে ঘরে ফ্রিজ খুলে ডিম আনতে গেলে বিষাক্ত সাপ পায়ে কামড় দেয়।
প্রথমে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ময়মনসিংহ qমেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় আরিফার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *