
রবিউল হক , ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্ট।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাইদ তন্নী।
বিশেষ অতিথি, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট এসি কমিটির সদস্য আনিসুর রহমান আনু, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক আহবায়ক মেরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
অন্যান্নদের মাঝে এসময় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের ডোমার উপজেলা দলনেতা আব্দুর রশিদ, উপ-দলনেতা-১ সাইদ বিন ইসলাম ও উপ-দলনেতা-২ মোৎমাইন্না দীপ্তি।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগের উপ-প্রধান রিফাত ইসলাম; আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান সারমিন জাহান মিথিলা; স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান মিলন ইসলাম (হৃদয়) ও উপ-প্রধান সুমাইয়া আক্তার আইরিন এবং তহবিল সংগ্রহ বিভাগের প্রধান রেদোয়ানুল আমিন রিফাত ও উপ-প্রধান মাসুদ রানাসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দরা।
অভিযান পরিচালনা কালে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতার সৃষ্টি করা হয়।