👁 250 Views

নেত্রকোনা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নেত্রকোনা থেকে এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোনা বিশ্ববিদ্যালয় (নেত্রবি)’র উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান এর সাথে নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের (অস্হায়ী ক্যাম্পাস ) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, শিক্ষা কার্যক্রমের পরিধি ও মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,পরীক্ষা  নিয়ন্ত্রক মোহাম্মদ এমদাদুল হক, বাংলা বিভাগের সহকারী ও জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক  ড. সাদ্দাম হুসাইন সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতবিনিময় সভায় নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম,
ক্যাম্পাসের ভূমি উন্নয়ন, অবিলম্বে ভৌত অবকাঠামো নির্মাণ, নতুন নতুন বিভাগ চালু, সমৃদ্ধ লাইব্রেরী সহ বিশ্ববিদ্যালয়ে সার্বিক উন্নয়নে নানা প্রশ্ন ও তাদের মতামত তুলে ধরেন।
এ সময় উপাচার্য অত্যন্ত মনযোগ সহকারে সাংবাদিকদের কথা শুনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।