👁 347 Views

ডোমারে চোর চক্রের মুল হোতা জাহাঙ্গীর গ্রেফতার

রবিউল হক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে চোর চক্রের মূল হোতা জাহাঙ্গীর আলম (দোপন্দি) কে গ্রেফতার  করেছে ডোমার থানা পুলিশ।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নের পূর্ব খাটুরিয়া যুগিরডাঙ্গা এলাকার হাসেম আলীর ছেলে।
থানা সুত্র জানায়, গত রাত ৩টার দিকে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের শিয়ালডাঙ্গী বাজারে রতন রায়, মানিক রায় এবং আতাউর রহমানসহ ৩টি দোকান চুরি হয়। সেই দোকানের মালামাল চুরি করে যাওয়ার পথে কাকতলী নামক এলাকায় গৌতম রায় নামে এক ব্যক্তি চুরিকরা মালামালের বিষয়টি বুঝতে পেরে চিৎকার করতে থাকে। তার চিৎকারে এলাকাবাসী বেড়িয়ে এসে চোর চক্রকে ধাওয়া করলে চুরি করা মালামালসহ জাহাঙ্গীরকে আটক করে। এবং তার সাথে থাকা ২ সহযোগী মোরছালিন ও শাকিল পালিয়ে যায়।
এসময় এলাকাবাসী থানায় সংবাদ দিলে ডোমার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে থানায় নিয়ে আসে।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জাহাঙ্গীরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সামারী ট্রাইলের মাধ্যমে জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক জাহাঙ্গীরকে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে।