👁 72 Views

প্রেমের টানে চীনা যুবক হাকিমপুরে

ঘোড়াঘাট প্রতিনিধি:-দিনাজপুরের হাকিমপুরে প্রেমের টানে বাংলাদেশে এসে এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক নাগরিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার বাসিন্দা রিয়াজুল হকের মেয়ে রাইসা আক্তার তারার সঙ্গে পংফংর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাইসা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

৩৭ বছর বয়সী ওই চীনা নাগরিকের মূল নাম পংফং। বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং। তিনি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি পোশাক খাতের পণ্যের একজন আন্তর্জাতিক ক্রেতা।

চাকরির সুবাদে ঢাকায় পংফংর এক চাচার সঙ্গে তার প্রাথমিক পরিচয় হয়। একপর্যায়ে রাইসা চীনে গিয়ে স্থায়ীভাবে বৈবাহিক জীবন শুরু করার ইচ্ছার কথা জানান। এর সূত্র ধরেই ওই ব্যক্তি নিজ ভাতিজা পংফংএর সঙ্গে রাইসার যোগাযোগ করিয়ে দেন। মুঠোফোনে নিয়মিত বার্তা ও কথা মাধ্যমে তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক তৈরি হয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত পর গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছেন পংফং।

ঢাকায় পৌঁছানোর পর তিনি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে গাজীপুর আদালতে যান এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর নিজের নতুন নাম রাখেন মোহাম্মদ আলী। এরপর রাষ্ট্রীয় ও ধর্মীয় রীতি মেনে রাইসা আক্তারকে বিয়ে করেন । আনুষ্ঠানিকতা শেষে গত বৃহস্পতিবার রাতে নবদম্পতি হাকিমপুরের মাঠপাড়ায় রাইসার পৈতৃক বাড়িতে এসে পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *