
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি: প্রায় সাড়ে ১০ হাজার মাইল দুরে ম্যারাডোনা ও লিওলেন মেসির দেশ আর্জেন্টিনা। এবার মেসির হাত ধরে আর্জেন্টটিনা চ্যাম্পিয়ন হলেই একটি বড় গরু জবাই করব এবং এলাকার সব ফুটবলপ্রেমীদের নিয়ে একবেলা ভোজের আয়োজনের ঘোষণা দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আর্জেন্টটিনা সমর্থক ফুটবল প্রেমী আবুল কালাম আজাদ মেম্বার।
আসলে ভলোবাসার কোন মূল হয়না কোট কোটি ফুটবল সমর্থকের মতো সেনবাগের আজাদ মেম্বারও তার এক জ্বলন্ত উদাহরণ। আর্জেন্টিনা দলের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে সাড়ে ১০ হাজার মাইল দুরে ম্যারাডোনা ও লিওলেন মেসির দেশ আর্জেন্টিনা দলের পতাকা দিয়ে ইতিমধ্যে দোকান ঘর,টিনের ভেড়া ,গাছ-পালাসহ পুরো এলাকাকে আকাশি-সাদা পতাকায় সাজিয়ে তোলেছেন তিনি।
বিশ্বকাপ ফুটবল খেলার দিন যতই ঘনিয়ে আসছে নোয়াখালীর সেনবাগে ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা ততই বেড়ে চলেছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্র এখন ফুটবল নিয়েই আলোচনা।
বরাবরের মতো এবারও আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের পাশাপাশি সমর্থক থাকেন, যারা ভিন্ন কর্মকা-ে আলোচনায় আসেন। তাদের মধ্যে অন্যতম সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া,হরিণকাটা,সাতবাড়িয়া ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ আবুল কালাম আজাদ মেম্বার।
তিনি ঘোষণা দিয়েছেন, প্রিয় দল আর্জেন্টিনা লিওলেন মেসির হাত দরে যদি এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে একটি গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াবেন। পিতা দেখা দেখি তার দুই ছেলে ইকবাল হোসেন হৃদয় চৌধুরী ও বিজয় চৌধুরীও মতো আর্জেন্টিনা প্রেমী হয়ে ওঠেছেন।
সরেজমিন সেনবাগের ডমুরুয়া ইউপির জিরুয়া গ্রামে গিয়ে জানা গেছে ,আজাদ মেম্বার ছোটবেলা থেকেই আর্জেন্টিনার খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির একনিষ্ঠ ভক্ত । ২০১৪ ও ২০১৮ সালে বিশ্বকাপের খেলার ওই সময় গ্রামে বিদ্যুৎ না থাকতা না তাই মাইলের পর মাইল হেটে দুরে গিয়ে খেলা দেখতেন। আর্জেন্টিনা দলের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে বিশ্বকাপ খেলা শুরুর আগে তিনি পুরো এলাকাকে আকাশি-সাদা পতাকায় সাজিয়ে তোলেন। তার দোকানের টিনের চাল,বেড়া ,সড়কের গাছে সাদা আকাশি সাদা রং দিয়ে আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়ে তুলেছেন। এছাড়াও বাড়ির ছাদে ইতোমধ্যেই বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা টাঙানো হয়েছে।
আজাদ মেম্বার বলেন, আর্জেন্টিনা শুধু একটা দল না, এটা আমার আবেগ। গত বিশ্বকাপে মেসি আমাদের মুখে হাসি ফুটিয়েছে। এবারও ট্রফি আমাদের ঘরেই আসবে ইনশাআল্লাহ। আর সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে আমি পুরো এলাকার মানুষকে নিয়ে উৎসব করতে চাই। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই আমি একটি বড় গরু জবাই করব এবং এলাকার সব ফুটবল প্রেমীদের নিয়ে একবেলা ভোজের আয়োজন করব।
তিনি আক্ষেপ করে বলেন তার ইচ্ছা গ্যালারী বসে বিশ্বকাপের অন্তত একটি খেলা দেখার । কিন্ত তার সামর্থ নেই বিশাল টাকা খরছ করে গ্যালারীতে বসে বিশ্বকাপ আর্জেন্টিনার খেলা দেখার। তাই তিনি পিতার রেখে যাওয়া সম্পত্তি বিক্রির টাকা দিয়ে এলাকার সকল ফুটবল প্রেমীদের নিয়ে এলাকায় খেলা দেখার আয়োজন করছেন। তার ঘেষানা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই আমি একটি বড় গরু জবাই করব এবং এলাকার সব ফুটবলে প্রমীদের নিয়ে একবেলা ভোজের আয়োজন করব। তার ঘোষণার পর স্থানীয় ফুটবল প্রেমী ও সাধারণ মানুষের মাঝে ভিন্নরকম উৎসবের আমেজ তৈরি হয়েছে।
আর্জেন্টিনার সমর্থকরা তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এমনকি ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকরাও তার ফুটবলপ্রেম ও অতিথি পরায়ণতার প্রশংসা করেছেন।