👁 168 Views

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার।।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মিজানুর রহমান শেখ (সশ্রম ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত), পিতা মৃত আঃ সামাদ শেখ, সাং তালোড়া বাজার, থানা দুপচাঁচিয়া, বগুড়া। অপরজন মোঃ শাহজাহান আলী (১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত), পিতা মোঃ নুরুল ইসলাম, সাং কালাইকুড়ি, থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়া।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে আদালতের সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *