👁 99 Views

বিরলে পুকুরের পানিতে মাদ্রাসা পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার

আতিউর রহমান,  বিরল (দিনাজপুর)।। বুধবার বিকালে বিরলের মঙ্গলপুর আলিম মাদ্রাসার পুকুরের পানিতে এক পঞ্চম শ্রেণির ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ (মেম্বারপাড়া) গ্রামের আনিছুর রহমান এর ছেলে ইফতেখার আলী দিনার (১১) মঙ্গলপুর আলিম মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে অধ্যয়ন করছিল। প্রতিদিনের ন্যায় আজও সকালে সে মাদ্রাসায় পড়ালেখার জন্য যায়। বিকালে মাদ্রাসার পুকুরে লাশ উদ্ধারের সংবাদ পায় পরিবার। বিকালে এরিপোর্ট লেখাকালীন শোকাহত পরিবারের সদস্যরা মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করছিল এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *