
জেলা প্রতিনিধি। পটুয়াখালী জেলার বাউফলে মাদক হিসেবে ব্যবহৃত চার বোতল রেকটি হোমিও সিরাপ ও বিক্রির ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মজিবর রহমান খান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বপন কুমার হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বগা ব্রিজের পশ্চিম পাশে জসিমের দোকানের পূর্ব পাশে সড়কের ওপর থেকে মজিবর রহমানকে আটক করা হয়।
গ্রেপ্তার মজিবর রহমান বগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানাজোড়া এলাকার মৃত আয়েন উদ্দিন খানের ছেলে।
পুলিশের দাবি, তার কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত চার বোতল রেকটি হোমিও সিরাপ এবং মাদক বিক্রির ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় বাউফল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।