👁 376 Views

সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার(২সেপ্টেম্বর)বিকেলে সাঁথিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাহউদ্দিন খান পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সরদার,আবুল কাশেম কাশু,আখতারুজ্জামান খোকন,সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ মল্লি¬ক,কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ইমদাদুল হক,ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আলীম,ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম রিপন,ছাত্রদল নেতা জাকির হোসেন, জীবন আহম্মেদ ও নাইমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,১৯৭৮সালের এই দিনে ঢাকার রমনা বটমুলের খোলা চত্বরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক,সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা। মানুষের বাকস্বাধীনতা,ব্যক্তিস্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি অভিশপ্ত একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *