
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরে আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ‘আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’। এরই ধারাবাহিকতায়
আজ শুক্রবার (২ রা অক্টোবর ) সকাল ৯টায় ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর ও মানবিক পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে এলাকার শত শত অসহায় নারী, পুরুষ ও শিশুদের মাঝে উন্নত মানের সকালের নাস্তা এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য যে, এটি কোনো সাময়িক আয়োজন নয়। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি ১৫ দিন অন্তর অন্তর প্রতি শুক্রবার নিয়মিতভাবে প্রায় ৯০০ জন অসহায় মানুষের মাঝে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি। স্থানীয় সচেতন মহল ফাউন্ডেশনের এই ধারাবাহিকতাকে সাধুবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে অসহায়দের মাঝে সহায়তা সামগ্রী তুলে দেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট ও আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আবদুল মাছুম মোল্লা স্বত্যাধীকারী এম,এম,কে গ্রুপ, মাধবদী প্রেসক্লাবের সাধারনসম্পাদক হাজী ফজলুল হক মিলন, মনিরুল ইসলাম, সুপার, ভগীরথপুর রোকেয়া বেগম মহিলা আলিয়া মাদরাসা, হাজী মোঃ লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম বর্তমান সদস্য আমিনউদ্দীন ভুইয়া।
মোঃ আহমদ, সাবেক সদস্য, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ।
বিশিষ্ট সমাজসেবক আঃ আলমগীর হোসেন ও মোঃ মোজাম্মেল হক।
এই মহতী উদ্যোগ প্রসঙ্গে স্থানীয়রা জানান, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পাক্ষিক ভিত্তিতে এই ধরনের সহায়তা অসহায় পরিবারগুলোর জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।