👁 325 Views

সিরাজগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেনজিদের সাথে মতবিনিময় সভা 

সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেনজি ও সর্বসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩জুন) রাতে পৌর এলাকার সয়াগোবিন্দ ভাসানী রোডের সিদ্দিক মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আলীমের সার্বিক তত্বাবধানে
আঃ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এসএম আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ, পৌর সভার কর্মচারী ইউনিয়নে সাধারণ সম্পাদক আল-আমিন সেখ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এলাকার মুরুব্বি সানোয়ার হোসেন সানু, সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম জুয়েল রানা, পৌর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আকাশ, আয়োজক কমিটির নাইম প্রমুখ। এসময় বক্তারা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *