👁 64 Views

ধোবাউড়ায় ব্লাড ডোনার সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‎‎প্রতিনিধি(ধোবাউড়া) ময়মনসিংহ  : ‎রক্তদানেই সৃষ্টি হোক আত্মার বাঁধন এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে প্রতিষ্ঠিত ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট ফাজিল মাদরাসা মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শেখ শাহীন আহমেদের সভাপতিত্বে আবু রায়হান আজাদীর সঞ্চালনায় সংগঠনের বিস্তর কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সদস্য ও সহকারী শিক্ষক জিহানুর রহমান শুভ। এসময় তিনি বলেন প্রতিষ্ঠার ৬ বছরে আমাদের রক্তদাতারা ৯৩১ জন রোগীকে রক্তদান করেছে। এছাড়াও দুর্যোগকালীন সময়ে আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড করে আসছি।

‎আরোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এবং মুন্সিরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মজিবুর রহমানসহ প্রমুখ।

‎স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বক্তারা জানান একজনের দেওয়া রক্ত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের স্বেচ্ছায় রক্তদানে আরও বেশি উৎসাহিত হওয়ার আহ্বান জানান তারা।

‎আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদানকারী সদস্যদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *