👁 414 Views

শার্শায় বৃক্ষররোপন কর্মসূচি খালের দুপাড়ে ফলজ ও বনোজ বৃক্ষ রোপন

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়ের অধিনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে তিন হাজার উনচল্লিশটি ফলজ ও বোনজ বৃক্ষ রোপন করা হয়েছে। সম্প্রতি লক্ষণপুর ইউনিয়নের আন্দলপোতা বহিলাপোতা গ্রামের প্রায় ৫ কিলোমিটার খাল খনন করা হয়। বৃক্ষররোপন কর্মসূচির অংশ হিসেবে খালের দুপাড়ে ফলজ ও বনোজ বৃক্ষ রোপন করা হয়। আম, জাম, হরিতকি, বহেরা, নিম্ন যোগ্য অল্প কিছিদিনের মধ্যেই গাছগুলির সতেজতা ফিরে এসেছে। গত বৃহস্পতিবার জেলা ত্রাণ কর্মকর্তা শেখ আব্দুল কাদের খাল খনন কাজ ও বৃক্ষরোপন সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, উপ সহকারী প্রকৌশলী অনিক বিশ্বাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *